ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
নেত্রবার্তা

যে জেলায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যে জেলায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ফাইল ছবি

রাজশাহীর কয়েকটি এলাকায় বুধবার (১৩ মে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখাপ্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ মে দেওয়ানপাড়া ফিডারের আওতায় গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয় : রাজশাহী বিদ্যুৎ

নেত্রবার্তা

শুক্রবার, ০৫ জুন ২০২৬

যে জেলায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

রাজশাহীর কয়েকটি এলাকায় বুধবার (১৩ মে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখাপ্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ মে দেওয়ানপাড়া ফিডারের আওতায় গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেত্রবার্তা

সম্পাদক ও প্রকাশক : আর্কটুরাস
কপিরাইট © ২০২৬ নেত্রবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত