ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
নেত্রবার্তা

কবি রহমান জিল্লুর এর কবিতা



কবি রহমান জিল্লুর এর কবিতা
কবি রহমান জিল্লুর

দুঃখগুলো ব্যক্তিগত

.

প্রতিদিন নির্ঘুম জেগে থাকি পাখিদের ঘুম-রাতে

ব্যস্ত শহরের স্তব্ধতা ছুঁয়ে বুক পেতে—

হেঁটে বেড়াই... 

          রাত্রিখোর মতালের মতোন দুঃখ কুঁড়িয়ে

                           বুকের দেরাজে জমিয়ে রাখি

                                         নামহীন বেদনাফুল।

অতঃপর, 

ভালোবাসার সুঁই সুতোয়—

লিপিবদ্ধ করে হাড়ের দেয়ালে টাঙিয়ে রাখি...

দো—আঁশলা ভোরে ফুলগুলো কবিতা হয়ে ওঠে।

ইট— পাথরের নগর পেরিয়ে দূরের শহরতলী 

আরো দূর-দূরান্তর থেকে ছুটে আসে 

শব্দ বণিকের দল।

তারা সকলে মিলে কবিতার বুক খুঁড়ে নিত্য করে দাম্ভিক কোলাহল শেষে পকেট ভারী করে

নিয়ে যায় বে-দামে...

 

                                          দিন শেষে 

            দুঃখ ভর্তি ঝুড়ি হাতে নির্বিকার

ফি-সন্ধ্যা ভারাক্রান্ত মনে বাড়ি ফিরি তথাকথিত।

আমার

শোবার ঘরে পুষে রাখি 

হিরামন পাখির কঙ্কাল, হরেক কিসিমের—

মৃত্যু। সেগুলো শুধু'ই আমার— একান্ত ব্যক্তিগত।

নেত্রবার্তা

শুক্রবার, ০৫ জুন ২০২৬


কবি রহমান জিল্লুর এর কবিতা

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

দুঃখগুলো ব্যক্তিগত

.

প্রতিদিন নির্ঘুম জেগে থাকি পাখিদের ঘুম-রাতে

ব্যস্ত শহরের স্তব্ধতা ছুঁয়ে বুক পেতে—

হেঁটে বেড়াই... 


          রাত্রিখোর মতালের মতোন দুঃখ কুঁড়িয়ে

                           বুকের দেরাজে জমিয়ে রাখি

                                         নামহীন বেদনাফুল।


অতঃপর, 

ভালোবাসার সুঁই সুতোয়—

লিপিবদ্ধ করে হাড়ের দেয়ালে টাঙিয়ে রাখি...


দো—আঁশলা ভোরে ফুলগুলো কবিতা হয়ে ওঠে।


ইট— পাথরের নগর পেরিয়ে দূরের শহরতলী 

আরো দূর-দূরান্তর থেকে ছুটে আসে 

শব্দ বণিকের দল।


তারা সকলে মিলে কবিতার বুক খুঁড়ে নিত্য করে দাম্ভিক কোলাহল শেষে পকেট ভারী করে

নিয়ে যায় বে-দামে...

 

                                          দিন শেষে 

            দুঃখ ভর্তি ঝুড়ি হাতে নির্বিকার

ফি-সন্ধ্যা ভারাক্রান্ত মনে বাড়ি ফিরি তথাকথিত।


আমার

শোবার ঘরে পুষে রাখি 

হিরামন পাখির কঙ্কাল, হরেক কিসিমের—

মৃত্যু। সেগুলো শুধু'ই আমার— একান্ত ব্যক্তিগত।



নেত্রবার্তা

সম্পাদক ও প্রকাশক : আর্কটুরাস
কপিরাইট © ২০২৬ নেত্রবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত