ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
নেত্রবার্তা

নেত্রবার্তা প্রতিবেদক

নেত্রবার্তা প্রতিবেদক


হজে গিয়ে পাসপোর্ট হারালে কী করবেন, জানাল হজ মিশন

হজে গিয়ে পাসপোর্ট হারালে কী করতে হবে—সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হজ মিশন। এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেয় সংস্থাটি। নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট হারিয়ে গেলে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে। এ জন্য যোগাযোগ করতে হবে নির্ধারিত কর্মকর্তা রহমাতুল্লাহ (ফোন: ০৫৫৪৫৭৯৬২৬)-এর সঙ্গে। জেদ্দা হয়ে গমনের ক্ষেত্রে ওই ট্রাভেল পারমিট ও বিমান টিকিটসহ জেদ্দা হজ টার্মিনালে বাংলাদেশ মিশন প্লাজায় জমা দিতে হবে। আর মদিনা থেকে গমনের ক্ষেত্রে ট্রাভেল পারমিট ও বিমান টিকিটসহ মদিনা হজ মিশন অফিসে (ফোন: ০৫৩৭২০৯৮১০) জমা দিতে হবে। পরবর্তী সময়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় অফিস থেকে আউট পাস সংগ্রহ করে তা হজযাত্রীকে প্রদান করা হবে। এরপর হজযাত্রী বোর্ডিং ও ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।

হজে গিয়ে পাসপোর্ট হারালে কী করবেন, জানাল হজ মিশন