ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
নেত্রবার্তা

‘ভোট লুট হয়েছে, পদত্যাগ নয়’, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনড় মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভাবনীয় পরাজয় সত্ত্বেও এখনই মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করার কোনো প্রশ্নই আসে না। তার মতে, এই ফলাফল জনমতের প্রতিফলন নয়, বরং এর নেপথ্যে রয়েছে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র।

মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই কঠোর অবস্থানের কথা জানান। নির্বাচনে বিজেপির জয়ের পর তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হলে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, "কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?"

তৃণমূল নেত্রী অভিযোগ করেন, পুরো নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় শক্তি ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে ফলাফল নিজেদের পক্ষে নেওয়া হয়েছে। তিনি বলেন, "যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা। আমি এখনই পদত্যাগ করছি না, বরং এই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাব।"

কালীঘাটের এই সংবাদ সম্মেলনে মমতার সঙ্গে দলের শীর্ষ সারির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ডেরেক ও’ব্রায়েন, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মমতার এই অনড় অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

নেত্রবার্তা

শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘ভোট লুট হয়েছে, পদত্যাগ নয়’, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনড় মমতা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আর্কটুরাস
কপিরাইট © ২০২৬ নেত্রবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত