দেশের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা আজ সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।
পরিবারের সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টার অথবা মরদেহবাহী ফ্রিজিং ভ্যানে করে তাঁর মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হবে। সেখানে জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আজ সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
বিষয় : রাজধানী ধানমন্ডি জানাজা মরদেহ রাজনীতিবিদ আওয়ামী লীগ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬