ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
নেত্রবার্তা

জাতীয় ঈদগাহে জামাত না হলে বিকল্প কী, জানাল ইফা

রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈরী আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প স্থানে জামাতের সময় ও সূচির কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। মঙ্গলবার (২৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে জামাত শুরু হবে সকাল ৮টায়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানিয়েছেন, রাজধানীবাসীসহ সব মুসল্লিকে যথাসময়ে জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।

জাতীয় ঈদগাহে জামাত না হলে বিকল্প কী, জানাল ইফা