প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬
ঈদের শুভেচ্ছা জানালেন প্রভাষক হুমায়ুন কবীর তালুকদার স্যার
নেত্রবার্তা প্রতিবেদক ||
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লেখক ও প্রভাষক ইঞ্জিনিয়ার মো: হুমায়ুন কবীর তালুকদার । তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়; বরং এটি ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ এবং মানবতার এক মহান শিক্ষা।তিনি বলেন, হযরত ইবরাহিম (আ.)-এর আত্মত্যাগের চেতনা মুসলিম জাতিকে সত্য, ন্যায় ও আল্লাহর সন্তুষ্টির পথে চলতে উদ্বুদ্ধ করে। সমাজে পারস্পরিক সহমর্মিতা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আত্মীয়তার বন্ধন দৃঢ় করার মধ্য দিয়েই ঈদের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।হুমায়ুন কবীর তালুকদার স্যার আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও আত্মকেন্দ্রিকতার বিপরীতে ঈদের শিক্ষা হতে পারে মানবিক সমাজ গঠনের অন্যতম অনুপ্রেরণা। তিনি তরুণ সমাজকে নৈতিকতা, শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন, হজ্জ পালনকারীদের হজ্জ কবুল করুন এবং পৃথিবীকে শান্তি ও রহমতে পরিপূর্ণ করে দিন।”সবশেষে তিনি সকলকে নিরাপদ, আনন্দময় ও অর্থবহ ঈদ উদযাপনের আহ্বান জানান এবং বলেন, “ঈদের আনন্দ হোক সবার জন্য সমান; ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে যাক প্রতিটি ঘরে।”
সম্পাদক ও প্রকাশক ঃ আর্কটুরাস
কপিরাইট © ২০২৬ নেত্রবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত